এনজিও ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় কাঠামোর আমূল পরিবর্তন এবং বিদ্যমান আইন পর্যালোচনা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনি জটিলতার কারণে সমবায় আন্দোলন কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় সমবায়ের কার্যক্রম ছিল সমৃদ্ধ ও প্রাণবন্ত। তবে সময়ের সঙ্গে সেই জৌলুশ হারিয়ে গেছে। দুর্নীতির কারণে সমবায়ের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি গ্রামে সফলতা এলেও সামগ্রিকভাবে এ আন্দোলন বিস্তার লাভ করতে পারেনি।
