শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করবেন না : আইজিপি

জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করবেন না : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি গন্তব্যস্থল ছাড়া অন্য কোথাও থামানো যাবে না। পুলিশের সব ইউনিটকে ইতিমধ্যে এ–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন আইজিপি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আইজিপি বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি, নছিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার চলাচল বন্ধ থাকবে।

 

অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ না করার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা পণ্যবাহী পরিবহনে, ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।