শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সমন্বয় জরুরি: মাহদী আমিন

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সমন্বয় জরুরি: মাহদী আমিন

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানে তিন পক্ষকে একযোগে কাজ করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের সহযোগিতার বিকল্প নেই। দেশের মেধাবীদের কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার স্থানীয় সমাধান সম্ভব। এ লক্ষ্যে সরকার স্টার্টআপ তহবিল ও অনুদানের উদ্যোগ নিয়েছে।

যানজট নিরসন এবং কৃষি ও শিল্পে উৎপাদন বাড়াতে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগ তৈরির আহ্বান জানান তিনি।

মেধা পাচার রোধে প্রবাসী বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরির কথাও জানান উপদেষ্টা। তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাকে সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।