শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান

আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান

বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান পেশাগত উৎকর্ষ বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বর্তমান ও সাবেক সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাঁচ দশক ধরে আর্টিলারি সদস্যদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আর্টিলারি সেন্টার ও স্কুলের সংশ্লিষ্টদের অবদানও স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।