বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা এ কাজে অংশ নিয়েছেন।

শনিবার পৌনে ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় বন বিভাগ।  খবর পেয়ে  বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত  হয়। তবে সন্ধ্যা হওয়ায় তারা অভিযান সমাপ্ত করে চলে যায়।  রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ ও পুলিশ স্থানীয় প্রাশসনের সবাই আগুন   নেভাতে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, সুন্দরবনে অগ্নিকাণ্ডের খবর শোনার পর বন বিভাগ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যান। শনিবার সন্ধ্যা হওয়ায় আমরা কর্যক্রম শুরু করতে পারি নাই। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তৈরি আছে; তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করছে।