বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত

এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত

চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় করা হবে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত হাদিস প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

 

রাষ্ট্রদূত বলেন, রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি হজযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। ফলে সৌদিতে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না।

 

জানা যায়, দেশের ৮টি বিভাগের ৯টি অঞ্চলে হিফজুল হাদিস প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালন করারসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

 

৮ মে বাংলাদেশিদের হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীদের ভিসা আবেদনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে সৌদি সরকার। চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। এর আগে হজ যাত্রীদের ভিসা আবেদনের শেষ সময়‌ ছিল ২৯ এপ্রিল পর্যন্ত।