বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবিকে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী ওয়াদুদ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবিকে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী ওয়াদুদ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে কাজ করার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি।

মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিআরডিবির সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতার  স্বপ্ন ছিল দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ছিল সমবায়ের মাধ্যমে সমন্নিতভাবে পল্লী উন্নয়ন করা।এই লক্ষ্যকে সামনে রেখেই পল্লী উন্নয়নকে  অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারাদেশে গ্রাম পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের অন্যতম লক্ষ্য হলো গ্রামাঞ্চলে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ পল্লী গড়ে তোলা।

বিআরডিবির কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন , দক্ষতা ও নিষ্ঠার সাথে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে।গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে আপনাদের পদক্ষেপ নিতে হবে। স্মার্ট পল্লী গঠনে দরকার স্মার্ট কর্মকর্তা। পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।

বিআরডিবির মহাপরিচালক আ:গাফফার খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজ সহ বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।