বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

ইফতার সামগ্রীতে মানহীন খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। 

রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন সারেং হোটেল থেকে কেনা ইফতার সামগ্রীতে পচা ও সিদ্ধ বেগুনি পাওয়ায় অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। 

ওই ইস্যুকে কেন্দ্র করে রাত ১১টার দিকে এলাকাবাসী একত্রিত হয়। এ সময় পাল্টা আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোটেলটির আসবাবপত্র ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, রাস্তায় লাঠি হাতে শোডাউন ও ইট ছোড়াছুড়ি চলে দীর্ঘক্ষণ। 

সংঘর্ষের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের রাস্তার পাশের কক্ষগুলোতে পাথর ছুড়ে মারেন এলাকাবাসী। এতে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। এ ছাড়াও ২ নম্বর গেট ও বটতলা সংলগ্ন শিক্ষার্থীদের মেসগুলোতে হামলা চালায় এলাকাবাসী। এরপর আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরাও হামলা চালায় ও সারেং হোটেলে ভাঙচুর করা হয়। পরবর্তীতে ত্রিশাল থানা পুলিশ, প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন স্বাভাবিক আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও স্থানীয় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।