রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
শীতে ৬ দফা শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ফেসবুকে হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ড. মোশাররফের পুত্রবধূ সারাদিন রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির সুযোগ দিচ্ছে যে প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনে ৩১০ লাখ কোটি টাকার ধাক্কা দেশের প্রথম এআই সিনেমায় অভিষেক সিনথিয়ার, অভিনয় করলেন যে চরিত্রে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমণি এনআইসিইউতে ওভারহিট, দগ্ধ নবজাতককে আবার ঢামেকে ভর্তি সিসিটিভিতে শেষ সাত ঘণ্টার রহস্য উন্মোচন, তাহসিফের মৃত্যুর আগের ১৬ মিনিট অজানা ঠাকুরগাঁওয়ে সারের সংকট কাটার ঘোষণা এমপির, দুই দিনের মধ্যে মিলবে সমাধান এক ছেলেকে দাফন, আরেকজন লাইফ সাপোর্টে: দুই সন্তানকে নিয়ে বিপর্যস্ত বাবা

শীতে ৬ দফা শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও

শীতে ৬ দফা শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও

আগামী তিন মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুটি থেকে তিনটি তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ২ থেকে ৪টি লঘুচাপ, যার এক বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে শীতের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে জানুয়ারিতে এক বা দুটি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বর থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এল নিনোর প্রভাবে সামগ্রিকভাবে এ বছর শীতের তীব্রতা কিছুটা কম থাকতে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে বৃষ্টিপাতও কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।