রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
শীতে ৬ দফা শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ফেসবুকে হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ড. মোশাররফের পুত্রবধূ সারাদিন রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির সুযোগ দিচ্ছে যে প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনে ৩১০ লাখ কোটি টাকার ধাক্কা দেশের প্রথম এআই সিনেমায় অভিষেক সিনথিয়ার, অভিনয় করলেন যে চরিত্রে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমণি এনআইসিইউতে ওভারহিট, দগ্ধ নবজাতককে আবার ঢামেকে ভর্তি সিসিটিভিতে শেষ সাত ঘণ্টার রহস্য উন্মোচন, তাহসিফের মৃত্যুর আগের ১৬ মিনিট অজানা ঠাকুরগাঁওয়ে সারের সংকট কাটার ঘোষণা এমপির, দুই দিনের মধ্যে মিলবে সমাধান এক ছেলেকে দাফন, আরেকজন লাইফ সাপোর্টে: দুই সন্তানকে নিয়ে বিপর্যস্ত বাবা

দেশের প্রথম এআই সিনেমায় অভিষেক সিনথিয়ার, অভিনয় করলেন যে চরিত্রে

দেশের প্রথম এআই সিনেমায় অভিষেক সিনথিয়ার, অভিনয় করলেন যে চরিত্রে

অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবার চলচ্চিত্রে অভিষেক করেছেন। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’-এ মীরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাতার দাবি, এটি বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সিনেমা।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে সিনথিয়া বলেন, পাঁচ দিন শুটিংয়ের পর নির্মাণে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গল্পটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নৃত্যচর্চাও চালিয়ে যাচ্ছেন সিনথিয়া। ভবিষ্যতে অভিনয় ও নাচের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে চান তিনি।

এদিকে সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই শিল্পী। গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্থানে ‘মহুয়া পালা’য় মহুয়া চরিত্রে নৃত্য পরিবেশন করেন তিনি। সম্প্রতি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন সিনথিয়া।