রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
শীতে ৬ দফা শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও ফেসবুকে হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ড. মোশাররফের পুত্রবধূ সারাদিন রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির সুযোগ দিচ্ছে যে প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনে ৩১০ লাখ কোটি টাকার ধাক্কা দেশের প্রথম এআই সিনেমায় অভিষেক সিনথিয়ার, অভিনয় করলেন যে চরিত্রে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমণি এনআইসিইউতে ওভারহিট, দগ্ধ নবজাতককে আবার ঢামেকে ভর্তি সিসিটিভিতে শেষ সাত ঘণ্টার রহস্য উন্মোচন, তাহসিফের মৃত্যুর আগের ১৬ মিনিট অজানা ঠাকুরগাঁওয়ে সারের সংকট কাটার ঘোষণা এমপির, দুই দিনের মধ্যে মিলবে সমাধান এক ছেলেকে দাফন, আরেকজন লাইফ সাপোর্টে: দুই সন্তানকে নিয়ে বিপর্যস্ত বাবা

প্রধান উপদেষ্টার সাথে পুলিশ কর্মকর্তাদের বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সাথে পুলিশ কর্মকর্তাদের বৈঠক আজ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আজ সোমবার বিশেষ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

আজ সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে

গতকাল রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সোমবার (১৭ মার্চ) পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিশেষ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন তিনি।