শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ জেলার  আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত  ও একজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে আড়াইহাজারের গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সোনারগাঁয়ের আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। এ ঘটনায় একই এলাকার মিঠু মিয়া (২০) নামে আরেকজন আহত হয়েছেন।

আহত মিঠু জানান, আজ সকালে সোহান, উজ্জ্বলকে নিয়ে  মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসের উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন  পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সোহান মারা যায়। এ সময় মোটরসাইকেল আরোহী উজ্জ্বল ও মিঠুকে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত নিহতদের পরিবার  কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।