শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

শাহরিয়ার কবির ও নূরুল ইসলাম সুজন আটক

শাহরিয়ার কবির ও নূরুল ইসলাম সুজন আটক

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টাম-লীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও থানা পুলিশ শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেছেন, শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও তেজগাঁও থানার পুলিশ। এ বিষয়ে আমাকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।
এরআগে সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি’র ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায়
তাকে গ্রেপ্তার করা হয়েছে। নূরুল ইসলাম সুজন  ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।