শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

১২ ঘণ্টা গ্যাস থাকবে না কাল যেসব এলাকায়

১২ ঘণ্টা গ্যাস থাকবে না কাল যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস জানায়, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদীর ভেলানগর নন্দীপাড়া জামে মসজিদ থেকে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এ জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সবশ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।