শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

আইন ও বিচার বিভাগের  সচিবের দায়িত্ব পেলেন  গোলাম রব্বানী

আইন ও বিচার বিভাগের  সচিবের দায়িত্ব পেলেন  গোলাম রব্বানী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিবের দায়িত্ব  পেয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানী।

 

মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দিয়ে আজ রোববার অফিস আদেশ জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রসাশন-২) এস মোহাম্মদ আলী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন।

 

 

প্রসঙ্গত, মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ০৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস  ১৩ তম ব্যাচের সদস্য।  আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

 

অন্যদিকে আজ এক প্রজ্ঞাপনে  আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. গোলাম সারওয়ারকে একই বিভাগে সংযুক্ত কর্মকর্তা  করা হয়।