শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামী গাড়িটি কিনেছিলেন ব্যারিস্টার সুমন

শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামী গাড়িটি কিনেছিলেন ব্যারিস্টার সুমন

শেখ হাসিনা সরকারের সংসদ সদস্যদের মধ্যে শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন যিনি কিনেছিলেন তিনি হলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল হক সুমন।  


জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় ৫১ জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। 


এদের মধ্যে সবচেয়ে দামী গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ ৩০০ ডব্লিউ মডেলের গাড়িটির আমদানিমূল্য দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ডলার বা ১ কোটি ২৬ লাখ টাকা। বিলাসবহুল এ ধরণের গাড়ির শুল্কহার ৮২৬ দশমিক ৬০ শতাংশ। শুল্কসহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায়। সরকার পতনের আগেই গত ২০ জুন গাড়িটি খালাস করে নিয়েছেন তিনি।