শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

শিশুরা এমপক্স রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে: বিবিসি

শিশুরা এমপক্স রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে: বিবিসি

প্রাণঘাতি সংক্রামক এমপক্স রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

কঙ্গোর চিকিৎসাকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছে বিবিসির একটি প্রতিনিধি দল। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ভাইরাসজনিত রোগ এমপক্সে আক্রান্ত রোগীর ৯৬ শতাংশই কঙ্গোর বাসিন্দা। আর এমপক্স শনাক্ত রোগীর শতকরা ৭৫ ভাগই শিশু। যাদের বেশিরভাগের বয়সই ১০ বছরের নিচে।

দেশটির স্বাস্থ্যবিভাগ জানায়, একসাথে খেলাধুলার ফলে শিশুদের মাঝে সহজেই ছড়াচ্ছে ভাইরাসটি। এছাড়াও বিভিন্ন অঞ্চলে আশ্রয় শিবিরগুলোর অস্বাস্থ্যকর পরিবেশকেও দায়ী করা হয়।

উল্লেখ্য, চলতি বছর আফ্রিকার অন্তত ১৩টি দেশে ভয়াবহ আকারে ছড়িয়েছে এমপক্স। শুধুমাত্র কঙ্গোতেই প্রাণ হারিয়েছে অন্তত সাড়ে ৪শ’ মানুষ। এছাড়াও এশিয়া ও ইউরোপেও ছড়িয়েছে ভাইরাসটি।