শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল সঠিক সময়ে আগামী বছর বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় হাজির শিশু!

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় হাজির শিশু!

বাবা-মায়ের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হয়। ছয় বছরের শিশু সিয়ামের কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন। 

এসব সহ্য করতে না পেরে অবশেষে থানায় হাজির হয়েছে ছোট্ট সিয়াম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শোনেন। এরপর পুলিশ সিয়ামের সঙ্গে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে কখনো ঝগড়া না করার অঙ্গীকার করায়। 

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতবাজার নামক এলাকায়। ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম। রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয় সে। থানায় বসেই তার অভিযোগের কথা শোনে ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পুলিশের সহযোগিতা কামনা করে।

বিষয়টি সমাধানে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ করেই শিশুটি থানায় এসে হাজির হয়। সে তার বাবা-মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা-মা জানিয়েছে তারা আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়েছে।