শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগাল জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে নিজের অবসরের কথা জানান ৪১ বছর বয়সী এই ফুটবলার।

রোনালদো বলেন, জাতীয় দলের ৭ নম্বর জার্সি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। ২৩ বছর ধরে এই জার্সি পরার সুযোগ ও দায়িত্ব পাওয়াকে তিনি সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তাঁর দখলে। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। ২০১৬ সালে দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতিয়েছেন।

সম্প্রতি কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধ এবং দলীয় শৃঙ্খলাসংক্রান্ত ঘটনায় আলোচনায় ছিলেন রোনালদো। নিষেধাজ্ঞার মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।