শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে বাংলাদেশ-চীন সমঝোতা

অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে বাংলাদেশ-চীন সমঝোতা

অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। এতে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সালেহ আহমেদ এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে লি চংইয়াং স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, পরিবহন, পণ্য পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, রেল সরঞ্জাম সংযোজন ও কারিগরি প্রশিক্ষণ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবে চীনা প্রতিষ্ঠানটি।

এ ছাড়া রাসায়নিক, চিনি, খাদ্য, ইস্পাত ও প্রকৌশল খাতেও বিনিয়োগের সুযোগ বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ে সহায়তা দেবে ইনভেস্ট বাংলাদেশ।

মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে এ সমঝোতা হয়।

এর লক্ষ্য উৎপাদন বৃদ্ধি, স্থানীয় সরবরাহকারীদের সম্পৃক্ততা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।