রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত উদ্যান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণআন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে নির্মিত ৯০ ফুট উঁচু স্মৃতিস্তম্ভে ৮৩৪ জন শহীদের নাম খোদাই করা হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।
এদিকে ২৩ একর আয়তনের ওসমানী উদ্যান আধুনিকায়নের মাধ্যমে নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রকল্পের আওতায় জলাশয়, হাঁটার পথ, ব্যায়ামাগার, গণশৌচাগার ও বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা নির্মাণ করা হয়েছে।
