বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

বাগেরহাটে দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কিশোরের

বাগেরহাটে দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কিশোরের

বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন হাবিবুর রহমান শেখ (২০) ও হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) নামের আরও দুইজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের বাচ্চু শেখের মুদিদোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত দোকানটিতে মুদি পণ্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রোল বিক্রি করা হতো। অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। এছাড়া হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আমিনুর রহমান মুন্সি কচুয়া উপজেলার ধোপাখালী এলাকার রেজাউল মুন্সির ছেলে। আহত হাবিবুর রহমান শেখ একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে এবং হৃদয় শেখ একই এলাকার মৃত সোমেল শেখের ছেলে। দোকান মালিক বাচ্চু হৃদয় শেখের দাদা হন।

ধোপালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন জানান, বিকেলে মুদিদোকানে আগুন লাগায় তাৎক্ষণিকভাবে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে আমিনুরের মৃত্যু হয়।

চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার এসএম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ১০ লক্ষাধিক টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।