বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

২৭ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

২৭ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আগামী ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গতকাল রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত উপ-কমিটির এক সভার কার্যবিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কার্যবিবরণী অনুযায়ী, জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা, উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সমাপনী অনুষ্ঠানের ঘোষক-ঘোষিকা নির্বাচন, সাংকেতিক ভাষা উপস্থাপন, পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ এবং উপস্থাপনার সার্বিক চেকলিস্ট প্রস্তুতকরণ সংক্রান্ত উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

উপ-কমিটির সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মার্জিত কণ্ঠস্বর এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন দক্ষ উপস্থাপক (নারী ও পুরুষ) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ইশারা বা সাংকেতিক ভাষায় উপস্থাপনে পারদর্শী দক্ষ উপস্থাপনাকারীদের নামের তালিকা চূড়ান্ত করতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পত্র পাঠানো হবে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি বা বিকল্প প্রয়োজনে ব্যবহারের জন্য দক্ষ ব্যাক-আপ উপস্থাপকও প্রস্তুত রাখা হবে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত অনুষ্ঠানস্থলে নির্বাচিত সকল উপস্থাপকদের নিয়ে একটি চূড়ান্ত মহড়া (রিহার্সাল) সম্পন্ন করা হবে।

উপকমিটির সদস্য-সচিব ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।