বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

স্কুল মেরামতের তথ্য-তালিকা পাঠানোর নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

স্কুল মেরামতের তথ্য-তালিকা পাঠানোর নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ লক্ষ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অগ্রাধিকারভিত্তিক বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত গত মঙ্গলবারের (৭ জুলাই) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে ২০১৩ তারিখের মেরামত ও সংস্কার সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে প্রতিটি উপজেলা বা থানা থেকে সর্বোচ্চ ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করতে হবে।

তালিকা প্রণয়নের ক্ষেত্রে যেসব বিদ্যালয় গত তিন বছরে কোনো খাত থেকে মেরামত বা সংস্কারের অর্থায়ন পায়নি, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া, অধিক ক্ষতিগ্রস্ত, মধ্যম ক্ষতিগ্রস্ত এবং সাধারণ সংস্কারের প্রয়োজন রয়েছে, এমন বিদ্যালয়গুলোও অগ্রাধিকারভিত্তিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ের নাম, ইএমআইএস কোড, সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, প্রয়োজনীয় মেরামতের ধরন (অধিক, মধ্যম, স্বল্প বা সাধারণ সংস্কার) এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ তালিকায় উল্লেখ করতে হবে।

এছাড়া তালিকাটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষর ও সরকারি সিলসহ পাঠাতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ৩০ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে তালিকার মূল কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয় মেরামত ও সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের সুবিধার্থে ২০ মে, ২০১৩ সালের সংশ্লিষ্ট নীতিমালার একটি অনুলিপিও নির্দেশনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।