শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির

শান্তির নগরী হিসেবে রাজশাহী গড়ার প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

শান্তির নগরী হিসেবে রাজশাহী গড়ার প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজশাহীকে শান্তির মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ফিরতে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শান্তি নিশ্চিত করা হবে।

আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে রাজশাহীসহ সারাদেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। নিজেকে রাজশাহীর সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অহংকারমুক্ত থেকে সবার সহযোগিতায় উন্নয়নের ধারা এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। রাজশাহীতে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। হাইটেক পার্ককে আরও উন্নত করে তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে, যাতে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে রাজশাহী উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে। এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে গ্যাস সরবরাহসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “আমি জনগণের কথা বলি, জনগণের স্বার্থের কথা বলি। নিষ্ঠার সঙ্গে আমরা এগিয়ে যাব। আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন—সমালোচনাই আমাকে সংশোধনের পথ দেখাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু এবং একটি ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান।

রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, অ্যাডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন। এর আগে নগরীর অপর একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান।