শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

পোস্টাল ব্যালট পরিবহনে ডাক বিভাগের গাড়ি নিষেধাজ্ঞার বাইরে

পোস্টাল ব্যালট পরিবহনে ডাক বিভাগের গাড়ি নিষেধাজ্ঞার বাইরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার আওতামুক্ত থাকবে ডাক বিভাগের যানবাহন। 
পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি’র নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’-এ ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। 

এ সব ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে ডাক অধিদপ্তরকে। 

তাই জরুরি প্রয়োজনে ডাক বিভাগের যানবাহনগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ব্যালট পরিবহনের কাজে নিয়োজিত ডাক বিভাগের গাড়িগুলো এই সময়ে অবাধে চলাচল করতে পারবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ইসি।