শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

উন্নয়নের লক্ষ্যে ইউএনডিপি’র সঙ্গে অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

উন্নয়নের লক্ষ্যে ইউএনডিপি’র সঙ্গে অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় লক্ষ্যসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি’র নির্বাহী পর্ষদের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশে গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার এবং বিচার বিভাগীয় সংস্কারে ইউএনডিপির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন তিনি।

আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, এ সময়ে অব্যাহত ও পূর্বানুমেয় আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য।

তিনি আরো উল্লেখ করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন করে আরো বেশি এবং সহজলভ্য জলবায়ু অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ জাতিসংঘের চলমান সংস্কারগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। একই সাথে ইউএনডিপির বাস্তবায়ন ম্যান্ডেট ও দেশভিত্তিক কর্মসূচির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ইউএনডিপির নতুন প্রশাসক আলেকজান্ডার ডে ক্রোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন জানান।