শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত: র‌্যাবের নাম হবে এসআইএফ

স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত: র‌্যাবের নাম হবে এসআইএফ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা র‌্যাবের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
 
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনের দেড় বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে র‌্যাবের কাজের মান পরিবর্তিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই র‌্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং শিগগিরই এই বিষয়ে একটি সরকারি আদেশ জারি করা হবে।

তারা আরও জানিয়েছেন, বাহিনীকে (এসআইএফ) একটি নতুন পোশাকও প্রদান করা হবে।