শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ

বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন দিনের জন্য জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবস-২০২৫ উদযাপনের আগে প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে। 

এছাড়াও, ১৬ ডিসেম্বর সকালে, ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার রাস্তা ধরে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না।