শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে হাজির জোবাইদা রহমান

খালেদা জিয়ার খোঁজ নিতে ফের হাসপাতালে হাজির জোবাইদা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার পর হাসপাতালে গেছেন তিনি।

সর্বশেষ শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডিতে মায়ের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। আবার রাতেই বাসায় ফিরে যান তিনি।

এর আগে, শুক্রবার লন্ডন থেকে এসে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন জোবাইদা রহমান। দুপুর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডির দিকে রওনা হয় তার গাড়িবহর।

বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।