শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বাইপাইলে অনুভূত ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

বাইপাইলে অনুভূত ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

আশুলিয়ার বাইপাইলে আজ সকালে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা আগের দিনের ভূমিকম্পের পর পরই ঘটল।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে।

আবহাওয়া অধিদপ্তরের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বুলেটিনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। 

এর উপকেন্দ্র ছিল বাইপাইল এলাকায়, যা আগারগাঁও আবহাওয়া আসিসের সিসমিক সেন্টার থেকে ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। 

এ সময় রাজধানীসহ আশপাশে ব্যাপকভাবে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানায় বিএমডি।

শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায় শনাক্ত করা হলেও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।