শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

নাটোর চিনিকলে কাল থেকে আখ মাড়াই কার্যক্রম শুরু

নাটোর চিনিকলে কাল থেকে আখ মাড়াই কার্যক্রম শুরু

নাটোর জেলার চিনিকলের ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামীকাল। চলতি মৌসুমে এক লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয় হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে জেলার চিনিকল এলাকায় আট হাজার ১০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। আখ চাষিদের আখ চাষের বীজ, সার এবং নগদ অর্থ সহায়তা বাবদ নয় কোটি ৩০ লাখ টাকা ঋণ প্রদান করেছে চিনিকল কর্তৃপক্ষ। আখ চাষি পর্যায়ে আখের ক্রয় মূল্য ছয় হাজার টাকা টন থেকে বৃদ্ধি করে ছয় হাজার ২৫০ টাকা করা হয়েছে। 

গত মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ সাত হাজার ৭৭৫ টন আখ মাড়াই করে ছয় হাজার ১৪৮ টন চিনি উৎপাদনে সক্ষম হয় জেলা চিনিকল।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান বলেন, কারখানার বয়লারে আগুন প্রজ্বলন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন, সকল আখ ক্রয় কেন্দ্র সচল করাসহ চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় সফল আখ মাড়াই মৌসুমের লক্ষ্যে পৌঁছানো যাবে।