শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ট্রাইব্যুনালের সামনে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনতার উল্লাস

ট্রাইব্যুনালের সামনে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনতার উল্লাস

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ও গণঅভ্যুত্থানে  মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই উল্লাস শুরু করে জনতা।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। এ সময় ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’— স্লোগান দিতে থাকে জনতা।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ সময় সতর্ক অবস্থানে দেখা গেছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্দোলনে অংশ নেওয়াদের অনেকেই সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় উপস্থিত হন। বিভিন্ন শ্লোগানে তারা পুরো এলাকা মুখরিত করে রাখেন।