শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগে প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১৯ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু হবে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০১৬ খ্রিষ্টাব্দের ৩ অক্টোবরের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের জন্য টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।

এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন। ১৯ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো।

যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না। বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।