শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিলেন বিএনপি নেতারা

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিলেন বিএনপি নেতারা

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান-এর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতারা।

আজ শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এই নৈশভোজে অংশ নেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

নৈশভোজে আরও অংশ নেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।