শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দুই মাসের বিরতির পর পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের গতি বৃদ্ধি

দুই মাসের বিরতির পর পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের গতি বৃদ্ধি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) সূচক ও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর থেকে এক্সচেঞ্জটির লেনদেন ক্রমান্বয়ে কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন নেমে আসে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকায়, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) কমে দাঁড়ায় ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) লেনদেন হয় ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) লেনদেন দাঁড়ায় ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকায়।

এরপরের সপ্তাহে (৫ থেকে ৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয় ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসাবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের তুলনায় কম ছিল। পরের সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে দাঁড়ায় ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকায় নেমে আসে। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। 

সাপ্তাহিক বাজারদরের পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টি কোম্পানির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ৩৬টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের কারণে গত সপ্তাহে ডিএসইর সব সূচক নিম্নমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।