শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ত্বকী হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল করা হবে: র‌্যাব

ত্বকী হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল করা হবে: র‌্যাব

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন একথা বলেন।

সাজ্জাদ হোসেন বলেন, ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের কালীর বাজারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থবিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। 

দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে তার ছেলে অপহরণ ও হত্যার শিকার হন। শামীমের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে ত্বকীকে নির্যাতন করে হত্যা করা হয়।