শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরিকল্পনা বিএনপির

জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরিকল্পনা বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যাবে।

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করাসহ নির্বাচনের দিন গণভোটের দাবির বিষয়টি সে সময়ে তুলে ধরা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। 

বিএনপির পক্ষ থেকে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশ উপেক্ষা করে ঐকমত্য কমিশন একতরফাভাবে জুলাই সনদ সরকারের কাছে পেশ করেছে। তাদের জমাকৃত জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জাতি তা মেনে নেয়নি।’

তিনি বলেন, 'ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ এক বছর ধরে সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের ধারাবাহিক আলোচনা ছিল ও অপচয়মূলক এবং জাতির সাথে প্রতারণা।'

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, 'এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে। '

আগামী জাতীয় নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, 'জুলাই সনদ নিয়ে আপত্তি থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। '

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান।