শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সরকারি খরচায় লিগ্যাল এইডের মাধ্যমে ২৯,৭৯১ জন পেলেন আইনি সহায়তা

সরকারি খরচায় লিগ্যাল এইডের মাধ্যমে ২৯,৭৯১ জন পেলেন আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৭৯১ জনকে আইনি সহায়তা দেয়া  হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

২০০৯ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে অসচ্ছল বিচার প্রার্থীদের সর্বমোট ৪ লাখ ৪৩ হাজার ৭৯৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়। এ সেবায় সরকারি খরচায় লিগ্যাল এইডে মোট ১৩ লাখ ৩ হাজার ৬৪৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংস্থার অধীনে এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৭৯১ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ১০ লাখ ৫২ হাজার ৬৮৬ জন এবং ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৬৭৩ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। 

সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে ১ লাখ ৯১ হাজার ৪৯৩ জনকে সেবা দেয়া হয়েছে।

শুরুতে জেলা পর্যায়ে এ সেবা শুরু হয়। এরপর শ্রমিক আইনগত সহায়তা সেল গঠন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড প্রতিষ্ঠা, কারাবন্দীদের এবং হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে এ সেবা চালু করা হয়।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধিনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।