শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

মিরপুরের অগ্নিকাণ্ডে ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

মিরপুরের শিয়ালবাড়িতে তৈরি পোশাক কারখানা (আরএমজি) ও রাসায়নিক গুদামে সম্প্রতি লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের লাশ রোববার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান এ কথা নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লাশগুলো হস্তান্তর করা হয়।

রোববার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মর্গে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে, তেজগাঁও উন্নয়ন সার্কেলের প্রকৌশলী মো. জাকির হোসেন দাফনের খরচের জন্য প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা করা হয়।