শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার

বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ (শনিবার) সকাল ১০টা থেকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা শুরু হয়।

মতবিনিময়ে বরিশালের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

বিকেলে সিইসি নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালের বিভাগীয় প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।