শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চট্টগ্রাম সিইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম সিইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নয় তলা ভবনে আগুনের সূত্রপাত হয়, যেখানে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

১৫ টিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।