শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

পাসের হার ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই সাফল্যের শীর্ষে মেয়েরা

পাসের হার ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই সাফল্যের শীর্ষে মেয়েরা

বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যার মধ্যে ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। এ হিসেবে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ হারে।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্র এবং ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী।