শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে সহযোগিতার ইচ্ছা ব্যক্ত করেছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আজ বুধবার আড়াইটায় সিইসির সঙ্গে অস্ট্রেলিয়ার এই প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। 

বৈঠকের বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ার মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করতে এসে আমাদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এসময় তারা তাদের অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করেছেন।’

ইসি সচিব বলেন, ‘অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সাথে ইসির মতবিনিময় হয়েছে। তারা আমাদেরকে নির্বাচনে কোনোভাবে সহযোগিতা করার সুযোগ থাকলে সে ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।’

নির্বাচনে সহযোগিতার প্রসঙ্গে ইসি সচিব বলেন, আমরা আলোচনাকালে তাদের কাছে প্রযুক্তির অপব্যবহারের ব্যাপারে বলেছি। আমরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, অ্যাবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। উল্লেখ্য, ব্যালট সংক্রান্ত ইউএনডিপির একটা প্রজেক্ট রয়েছে সেটাতে অস্ট্রেলিয়া সহযোগিতা করছে।