শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ স্বাস্থ্য উপদেষ্টার

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ স্বাস্থ্য উপদেষ্টার

রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে লাগা আগুনে ১৬ জনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। 

আজ (বুধবার) এক শোকবার্তায় তিনি এ কথা জানান।

বার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা। 

একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে সুচিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মঙ্গলবার সকালে মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। পরে তা পাশের একটি পোশাক কারখানাতে ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়।