শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের শুভেচ্ছা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের শুভেচ্ছা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। 

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি একে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ৫৩ বছরের অংশীদারিত্বের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

জাতিসংঘ বৃহস্পতিবার এক বার্তায় জানায়, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা’র সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগ ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি।

এই প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, জ্ঞান বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারই প্রতিফলন এটি।

স্বাধীনতার পরের বছর ১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। এরপর থেকে শিক্ষা সংস্কার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র সঙ্গে সামঞ্জস্য রেখে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ।