শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া ও মোনাজাতে শরিক হন তিনি।

বুধবার রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সেখানে দোয়া ও মোনাজাত শেষে রাত ১১ টা ২০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশে রওয়ানা হন।

বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন ছিলেন। এসময় কড়া নিরাপত্তার মাঝেও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।