শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে সংবর্ধনা

বাংলাদেশি কূটনীতিকদের প্রশিক্ষণ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে সংবর্ধনা

চীনে এ বছর দ্বিতীয় দফায় বাংলাদেশি কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

গতকাল সোমবার এই প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশি কূটনীতিকরা বিশেষ প্রশিক্ষণের জন্য শীঘ্রই চীন সফর করবেন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল চীনা দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির সচিব ও রেক্টর ড. মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই কর্মসূচির মাধ্যমে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আয়োজিত প্রশিক্ষণ উদ্যোগে অংশগ্রহণকারী তরুণ বাংলাদেশি কূটনীতিকদের চতুর্থ ব্যাচের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, আসন্ন সফরটি চীনের উন্নয়নের পথ বোঝার জন্য পারস্পরিক শিক্ষা সফর, চীনা আধুনিকীকরণের অভিজ্ঞতা অর্জনের জন্য অনুশীলনের সফর ও আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করার জন্য সংলাপের যাত্রা।

রাষ্ট্রদূত তরুণ কূটনীতিকদের সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণে সুযোগটি কাজে লাগানোর, চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী হওয়ার ও দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

চীনে মূল্যবান প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সচিব এবং রেক্টর ড. মো. নজরুল ইসলাম। 

তিনি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় উন্নীত করার জন্য ভবিষ্যতে চীনা দূতাবাসের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান।