শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

নেদারল্যান্ডস, বতসোয়ানা ও আলবেনিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাল বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নেদারল্যান্ডস, বতসোয়ানা ও আলবেনিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাল বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকটি আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

তিনি জানান, অধ্যাপক ইউনূস দুপুর ১২টা ৪৫ মিনিটে বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকোর সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টা দুপুর ১টায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের আয়োজনে ‘আমাদের অভিন্ন মানবতার মূল-সকলের জন্যে সর্বত্র মানবাধিকার’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁকে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

ড. ইউনূস বিকেল ৫টায় আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গে বৈঠক করবেন।

শ্রমিক অধিকার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেয়ার পর তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।