শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কৃষি উৎপাদন নিশ্চিত করতে সার আমদানির চুক্তি অনুমোদনের পথে সরকার

কৃষি উৎপাদন নিশ্চিত করতে সার আমদানির চুক্তি অনুমোদনের পথে সরকার

বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

দেশে বাড়তে থাকা চাহিদা মেটাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য জিটুজি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতিতে ওই কোম্পানি থেকে ইউরিয়া সার আমদানি করতে এই চুক্তি স্বাক্ষর করা হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের ২৯তম সভায় এ অনুমোদনের সুপারিশ করা হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।